ইতিহাস, সিটি কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য :

ইতিহাস

আধুনিক সভ্যতার যুগানত্মকারী আবিষ্কার হলো কম্পিউটার। বিংশ শতাব্দীতে একক আবিষ্কার হিসাবে কম্পিউটার মানব জীবনকে যতটুকু প্রভাবিত করেছে, তা বোধ হয় অন্য কেউ করতে পারেনি। তথ্য প্রযুক্তির জয়যাত্রাকে অব্যহত রেখে “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের” উদ্দ্যোগে অপরূপ সৌন্দর্যের তীর্থ ভূমি চট্টগ্রামে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় এক হীরক প্রভা শিক্ষা প্রতিষ্ঠান “চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউট”। শিক্ষায় আলোকিত ও সুশীল সমাজ বির্নিমাণের প্রধান হাতিয়ার বলা হয়। শিক্ষক তার সুনিপূন কারীগর। এই আধুনিক প্রযুক্তি শিক্ষায় আলোকিত একদল সুশিক্ষিত প্রশিক্ষক, দক্ষ ব্যবস্থাপনা, আধুনিক ভবন, সুসজ্জিত কম্পিউটার ল্যাব ও সরঞ্জামাদি নিয়ে এই প্রতিষ্ঠান চলমান। প্রতিষ্ঠা কাল থেকে আজ অবদি যুগোপযোগী শিক্ষা বাসত্মবায়নের মাধ্যমে ধীরে ধীরে সফলতার সাথে এগিয়ে চলছে এবং বর্তমানে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ৭০০ এ এসে দাঁড়িয়েছে। নগরীর উপকন্ঠ ছাড়িয়ে গ্রামীণ লোকালয়ে তথ্য প্রযুক্তির আলো পৌঁছাতে সক্ষম হয়েছে “চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউট”। ছাত্র-ছাত্রী, পেশাজীবি সর্বোপরী মাধ্যমিক সত্মর, পরবর্তী সার্ব্বজনীন এ শিক্ষায় তথ্য প্রযুক্তি ব্যবহার ও সেবাকে আরো বৃদ্ধি করেছে চট্টগ্রাম বাসীর মাঝে। তিন মাস মেয়াদী- সার্টিফিটিকেট ইন কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন, সার্টিফিটিকেট ইন কম্পিউটার নেটওয়ার্কিং, সার্টিফিটিকেট ইন কম্পিউটার গ্রাফিক্স, সার্টিফিকেট ইন কম্পিউটার হার্ডওয়্যার এন্ড ট্রাবলস্যুটিং, ছয় মাস মেয়দী- ডিপ্লোমা ইন কম্পিউটার স্টাডিজ, ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়া, ডিপ্লোমা ইন কম্পিউটার নেটওয়ার্কিং, এক বছর মেয়াদী- এড্‌ভান্সড ডিপ্লোমা ইন নেটওয়ার্ক এন্ড সিকিউরিটি ও এড্‌ভান্সড ডিপ্লোমা ইন সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মত বিষয় গুলো এই প্রতিষ্ঠানে শিক্ষা দেয়া হয়। তথ্য প্রযুক্তি ছাড়া বর্তমান বিশ্বকে ভাবাই যায় না। প্রাচীনতার অন্ধকার কেটে গেছে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহে। এর প্রভাবে আমাদের আরও এগিয়ে যেতে হবে আগামী প্রজন্ম এর মাধ্যমেই নিজেদের গড়ে তুলবে বলে আমরা বিশ্বাস করি। আর তারই জয়যাত্রায় মুখরিত হচ্ছে এই শ্লোগান “প্রযুক্তির জয় যাত্রায় ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউট ।

এ প্রতিষ্ঠান ছাড়া আরো ৫টি কম্পিউটার কলেজ রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার কলেজ- রহমতগঞ্জ ক্যাম্পাস, কাপাসগোলা ক্যাম্পাস, সরাইপাড়া ক্যাম্পাস, দামপাড়া পুলিশ লাইন ক্যাম্পাস ও মনসুরাবাদ ক্যাম্পাস ।



সিটি কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য :

জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে শিক্ষা, অর্থাৎ শিক্ষার উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। জাতীয় জীবনে আত্ম উন্নয়ন ও
সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রযুক্তি সমন্বিত আধুনিক শিক্ষা, তথা কম্পিউটার শিক্ষা গ্রহণ ছাড়া বিশ্বায়নের এ যুগে টিকে থাকা সম্ভব নয়। এ আদর্শ চেতনায় পিছিয়ে পড়া বাঙ্গালি জণগোষ্ঠিকে আলোকিত করার প্রত্যয়ে “চট্টগ্রাম সিটি কর্পোরেশন” এর ঐকানিত্মক প্রচেষ্টায় সৃষ্টি হয়েছে “চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার ইনষ্টিটিউট”। কম্পিউটার শিক্ষা মানুষকে আরো বেশী শাণিত ও সম্বৃদ্ধ করে আলোর দিকে। এই শিক্ষা মানুষের আত্ম মর্যাদা ও মূল্যবোধকে আরো বেশী জাগ্রত করে। কম্পিউটার এমন এক আবিষ্কার যা অনেক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এটি বর্তমান বিশ্বে দৈনন্দিন বিচিত্র কার্যক্রমের নিত্যসঙ্গী। যেখানে জটিলতা ও সমস্যা তা সহজে সমাধান করে দেয়ার দায়িত্বভার গ্রহণ করছে কম্পিউটার। তাই বর্তমান যুগকে কম্পিউটারের যুগ বলে। বর্তমান বিশ্বে আধুনিক কল-কারখানা, পারমানবিক চুল্লী, উড়োজাহাজ, ডুবোজাহাজ সহ বড় বড় সাবমেরিন তৈরী ও পরিচালনা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। কম্পিউটার বিষয়টি অনেক বিস-ৃত ও পরিবর্তনশীল, প্রতিনিয়তই এর ব্যাপক উন্নয়ন, পরিবর্তন ও পরিবর্ধন সাধিত হচ্ছে। এই উন্নয়নের গতির সাথে তাল মিলিয়ে সূচনালগ্ন থেকেই ”চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার ইনষ্টিটিউট” দক্ষ জনশক্তি গড়ে তুলতে তথ্য প্রযুক্তি শিক্ষাকে নগরবাসীর কাছে সহজলভ্য করে এসেছে। আর এই ফলশ্রুতিতে প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তি শিক্ষায় ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে শিক্ষিত করেছে এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে দিবা ও সান্ধ্যকালীন শাখা থেকে বহু প্রশিক্ষণার্থী কোর্স সার্থকভাবে সম্পন্ন করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। গতানুগতি শিক্ষা ধারার সমাওরালে এ জ্ঞান অর্জন শিক্ষা জীবন, পেশাজীবন সর্বোপরি তাদের ব্যক্তিগত জীবনকে করেছে আরো উন্নত ও সম-উজ্জ্বল।

বিজ্ঞপ্তি
আগামী ৩০ ডিসেম্বর ২০১১ ইং, শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় কারীগরী বোর্ড এর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত তারিখে সকল ছাত্র-ছাত্রীকে সকাল ৯.৩০ ঘটিকায় ইনষ্টিটিউটে উপসি'ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।